Banglar Bari List 2026 West Bengal: বাংলার বাড়ি প্রকল্পের বাড়ির টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হল। যে ১৬ লক্ষের নাম PWL লিস্টে ছিল তাদেরকে ২০২৬ সালের জানুয়ারি মাসে দ্বিতীয় সপ্তাহের মধ্যে টাকা দেওয়া হবে।
ছাড়াও অতিরিক্ত আরো ৫০০০০ উপভোক্তাকে বাড়ির টাকা দেওয়া হবে। এই ৫০ হাজার বাড়ির মধ্যে কারা পড়ছেন মূলত যারা পঞ্চায়েতে, বিডিও অফিসে, এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প লাইনে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন।
বর্তমানে প্রতিটি পঞ্চায়েতে বাড়ির টাকা কারা পাবেন সেই লিস্ট পাঠানো হয়েছে । যে সমস্ত উপভোক্তারা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প লাইনে ফোন করে বাড়ির জন্য আবেদন করেছিলেন তাদের নামের লিস্টও পঞ্চায়েতে পাঠানো হয়েছে।